অস্ত্রোপচার লাগবে কেইনের

টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেইন এপ্রিলের আগে আর মাঠে ফিরতে পারবেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে হ্যামস্ট্রিং ইনজুরির জন্য তার অস্ত্রোপচার দরকার। নববর্ষের দিনে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ম্যাচে কেইন এই ইনজুরিতে পড়েছিলেন। সে সময় ঠিক বোঝা যায়নি ২৬ বছর বয়সি ইংল্যান্ড অধিনায়কের মাঠে ফিরতে কত দিন লাগবে। এখন ক্লাবটি জানাচ্ছে বিশেষজ্ঞরা তার অস্ত্রোপচার দরকার বলে পরামর্শ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কেইন ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দুই মাস আগে এপ্রিলে অনুশীলনে ফিরবেন। উল্লেখ্য চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৩১ খেলায় ২৭ গোল করেছেন স্ট্রাইকারটি।