আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতি শুক্রবার থেকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনে শুরু হয়েছে। ফলে নওগাঁর আত্রাই উপজেলাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। এ উপলক্ষে আহসানগঞ্জ রেলস্টেশনে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. ইসরাফিল আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. এবাদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।