নবাগত শিক্ষার্থীদের পরিচিতি ও বরণ

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি ও বরণ অনুষ্ঠান। শুক্রবার সকালে মেডিক্যাল কলেজের হলরুমে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও নবাগত শিক্ষার্থীদের পরিচিতি-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি  অধ্যাপক  ড. হারুন-উর-রশিদ আসকারী।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম মুসতানজিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্ববধায়ক ডাক্তার নূরুন নাহার বেগম, সিভিল সার্জন ডাক্তার রওশন আরা বেগম, কুষ্টিয়া উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা। অন্যান্যের মধ্যে ডাক্তার নাজমুল হুদা, নবাগত শিক্ষার্থীর অভিভাবক ডাক্তার ইউসুফ আলী ও সীমা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে নবাগতদের প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে মেধাক্রম অনুসারে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ৬২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ লাভ করেন।