শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে মরিয়ম খাতুন ময়না (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বল্লভপুর গ্রামে আব্দুল কাদের গাজীর মেয়ে ও সরকারি মহাসিন ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, প্রাথমিক তদন্তে তাকে ফাঁস দিয়ে হত্যার বিষয়টি পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।