শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

হবিগঞ্জ মহিলা কলেজ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে ১৯৮৫-২০২০ সালের শিক্ষার্থীদের পুনর্মিলনী বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার অধ্যক্ষ নজমুল হকের সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, অধ্যক্ষ গোকুল চন্দ্র দাস, অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার শীল, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, অধ্যাপক শওকত আরা চৌধুরী, অধ্যাপক ইষুভূষণ দাস রায়, অধ্যাপক আল্পনা কর্মকার, অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক শোয়েব আহমদ প্রমুখ। এ উপলক্ষ্যে ‘স্মৃতিপত্র’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। এর আগে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ব্যান্ড পার্টি নিয়ে শহরে র্যালি বের করেন। দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।