শ্যামলেন্দু পাল
সাতটি ঘণ্টা কাটিয়ে বাসে
যখন এলাম ঢাকায়
ঘরে যেতেই উঠল বকে
আমার ছোটো কাকায়।
হলো কেন এত দেরি
ছিলি নাকি আড্ডায়
‘জ্যামে পড়ে আটকে ছিলাম
ঢাকা শহর বাড্ডায়’।
ঢাকা শহর জ্যামের শহর
ধুলার শহর ঢাকা
এত গাড়ি এত গাড়ি
চলে না তো চাকা।
ঢাকা শহর ঢাকা এখন
কোটি লোকের চাপায়
নিজের মন্দ না বুঝেই
অন্যকে ভাই শাপায়।