গাজীপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের রাজবাড়ি মাঠে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার বিকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের উদ্যোগে পায়রা ও বেলুন উড়িয়ে ক্ষণ গণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।