হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে ১ কেজি ৮৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। গতকাল শুক্রবার রাতে ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ ফ্লাইটের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সোলায়মান হোসেন সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তারা বিমানের ০৮৯ ফ্লাইটের উড়োজাহাজে তল্লাশি শুরু করেন। রাত ১০টার দিকে তারা টয়লেট থেকে ১ কেজি ৮৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন। এ ব্যাপারে কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।