আদাবরে ছয়তলার ছাদ থেকে পড়ে একজনের রহস্যজনক মৃত্যু

রাজধানীর আদাবরে ছাদ থেকে পড়ে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আল মুহিদ (২৮)। গতকাল শুক্রবার রাতে তিনি তার শ্বশুরবাড়ির ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে  লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে তিনি মারা যান। তার মৃত্যু আত্মহত্যা না দুর্ঘটনাজনিত সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

আদাবর থানার এসআই মো. নওশের আলী জানান, মুহিদ আদাবরের মনসুরাবাদ এলাকার ৯ নম্বর রোডের ১৬/১৭ নম্বর বাড়ির ছয়তলায় স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন। ঘটনার সময় স্ত্রী তার সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় তিনি একাই ছিলেন। হঠাত্ করে রাত ৮টার দিকে তিনি ছয়তলা থেকে পড়ে মারা যান।