বস্ত্রমন্ত্রীর রোগ মুক্তিতে রূপগঞ্জের ৫ শতাধিক মসজিদে দোয়া

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার কনিষ্ঠ ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পীর রোগ মুক্তি কামনায় গতকাল ১০ জানুয়ারি শুক্রবার জুমাবাদ রূপগঞ্জের ৫ শতাধিক মসজিদে মিলাদ, মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকালে পূর্বাচলের সমু মার্কেট এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, শাহজাহান ভুঁইয়া, আব্দুল আলীম সরকার, আব্দুল্লাহ আল মামুন, মোমেন মোল্লা, ওসমান গনি ভুঁইয়া খোকন, ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ রমজান আলী, যুবলীগ নেতা মুশফিকুর রহমান রিপন, ইমন হাসান খোকন, জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আওলাদ হোসেন, রিটন প্রধান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, আরিফ খান জয় প্রমুখ। পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।