একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে শনিবার সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট সফরকালে তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (র.) এর মাজার জিয়ারত করবেন।
এছাড়া শনিবার দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ সিলেট সফরকে ঘিরে উচ্ছ্বসিত সিলেট আওয়ামী লীগের নেতারা।
এদিকে, প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চে থাকবেন সিলেট বিভাগের ১৯ জন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী। এ সময় তার ভোট চাইবেন নৌকার পক্ষে।
আরও পড়ুন: এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি: মওদুদ
আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর নির্বাচনের আগে দলীয় ঐক্যকে আরও চাঙ্গা করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীরা।
ইত্তেফাক/এমআই