রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে মনোনীত রাবি ও রুয়েট শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তালিকায় রাবির ৮ জন ও অধিভুক্ত মেডিকেল কলেজের ১ জনসহ ৯ জন শিক্ষার্থী এবং রুয়েটের ৩ জন শিক্ষার্থীর নাম রয়েছে।

রাবির মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা অনুষদের আরবী বিভাগের মো. আবু বকর ছিদ্দিক, আইন অনুষদের আইন বিভাগের অরিন্দম বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মিতু পারভীন, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সাম্মে আমেনা তাসমিয়া, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. সোহেল রানা, ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ইশরাত জাহান, প্রকৌশল অনুষদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহফুজুর রহমান, কৃষি অনুষদের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাবিনা ইয়াসমিন এবং চিকিৎসা অনুষদের শিক্ষার্থী সুব্রত ঘোষ।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর আরও যত্নবান হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

অন্যদিকে, রুয়েটের মনোনীত ৩ শিক্ষার্থীরা হলেন, ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সারোয়ার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদ হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত মেকাট্রনিক্স বিভাগের মো. ফাইসাল রহমান বাদল। 

ইত্তেফাক/নূহু