ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ লতিফ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ীয়ার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে শুক্রবার দুপুরে বিকট শব্দ করে বাড়ির খুঁটির বিদ্যুৎ সংযোগকৃত তার ছিড়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। কিন্তু মেরামতের জন্য কেউ আসেনি।

বিকেলে ওই গ্রামের কৃষক আব্দুল লতিফ মাঠ থেকে ছাগল আনতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার সংশ্লিষ্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু