বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের (বিইউএইচএস) কমিউনিটি নিউট্রিশন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম অডিটোরিয়ামে গতকাল ‘কমিউনিটি নিউট্রিশন-বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি-এর উপাচার্য ড. আইয়ুব নবী খান। কী-নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ পাবলিক হেলথ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. আবু জামিল ফয়সাল। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফারজানা সালেহ।
অধ্যাপক ড. আইয়ুব নবী খান বলেন, পুষ্টি চাহিদা পূরণ ও পুষ্টি গ্রহণে জন-সচেতনতা তৈরিকরণ আজ বিশ্বব্যাপী এক কঠিন চ্যালেঞ্জ। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও নীতিমালা বাংলাদেশে পুষ্টি চাহিদা পূরণে অনন্য ভূমিকা রাখবে।
অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্য-তালিকায় পুষ্টি চাহিদা পূরণে পর্যাপ্ত যোগান ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং মিলিনিয়াম ডেভেলপমেন্ট এর লক্ষমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় দ্রুততার সংগে এগিয়ে চলেছে। শিক্ষক-গবেষক, পুষ্টিবিদ ও ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ