শীতের কাপড়

 

/ মুহা. তাজুল ইসলাম

 

আবুল :ভাবতেই অবাক লাগে! সবাই যে কেন এত শীত-শীত করে বুঝি না!

মজনু :তাহলে তুই শীতের কাপড় পরে আছিস কেন?

আবুল :আমি আর এমন কী শীতের কাপড় পরেছি! গায়ের ওপর দিয়েছি একটি চাদর আর তার নিচে একটা জ্যাকেট, এরপর দুইটা সোয়েটার, তার নিচে একটা শার্ট আর সবশেষে মাত্র তিনটা গেঞ্জি। এছাড়া মাথায় দিয়েছি কান টুপি, গলায় মাফলার আর পরেছি দুটি প্যান্ট, একটা মোজা-জুতা আর গ্লাভস। শীত লাগলে তো আরো অনেক কিছুই পরতাম! তাই না?