/ মুহসিন ইরম
বাইছা নেন একশ, দেইখা নেন একশ, যা নিবেন একশ, ফুরানোর আগে একশ।
একটু দাঁড়াও মামা, একটা পিকাপ এনে তোমার দোকানটা উঠিয়ে নিয়ে যাই। যা নেব তা-ই যেহেতু একশ।
সুর-ছন্দে আর বিভিন্ন চটকদার প্রলোভনে কাস্টমারের আগ্রহ সৃষ্টির চেষ্টা চলত।
এই সামান্য হাতের চুড়ি আড়াই হাজার। এইটা বড়জোর ৩৫ টাকা দাম হইতে পারে।
আচ্ছা, ৩৫ টাকাই দেন। আপনার কপালডা বহুত ভালা, এখন একটু শীত শীত লাগতেছে বইলা এত কমে ছাড়লাম, কাউরে আবার এই দাম বইলেন না কইলাম।
পণ্যের একটা দাম বলে ফেললে টাকা না দিয়ে আর নিস্তার মিলত না।
একি, আইফোন সেভেন কিনলেন মাত্র ২ হাজারে! আপনি তো মহা জেতা জিতলেন ভাই।
ভাইরে, আইফোন সেভেনের কভারের ভিতরে মহামূল্যবান কাদামাটি দেওয়া। ব্যাপার না, বউয়ের রূপচর্চায় এই মাটি কাজে আসবে।
পণ্য কিনে জেতার বিষয়টা সুদূরপরাহত এটা মাথায় না থাকলেই বিপদ।
আপা, আমাদের দোকানে আসেন। আমরা যেসব ড্রেস ব্যাকডেটেড আখ্যা দিয়ে ডাস্টবিনে ফেলে দিই, ওরা ওসব কুড়িয়ে এনে ব্যবসা করে।
তাইলে বরং আপনাদের ডাস্টবিনের ঠিকানাটাই আপাতত দেন, আমিও কিছু ড্রেস কুড়াই...
চলত পাশের দোকান থেকে কাস্টমারকে নানা ছলে নিজের দোকানে নিয়ে আসার অসুস্থ প্রতিযোগিতা।
আপনার স্টলেই তো অনেকটুকু জায়গা ফাঁকা পড়ে আছে। মানুষের চলাচলের রাস্তায় জুতা সাজিয়ে বসেছেন কেন?
আহহা, ঐটা তো আমার বৈধ জায়গা! খানিকটা অবৈধ জায়গা দখল করে দোকান না সাজালে চোখে কেমন যেন অন্ধকার দেখি, বুক ধুকপুক করে, গলা দিয়ে খাবার নামে না।
হকারদের দখলের মনোভাবটা বিদূরিত হতো না। স্টল থাকা সত্ত্বেও খানিকটা ফুটপাত দখল করতেই হবে।
হায়, হায়! খবর পাইলাম হকার উচ্ছেদ চলতাছে। ভাগো মামু, ভাগো!
ঐ মিয়া হকার উচ্ছেদ চলতাছে, ঠিক আছে, তাই বইলা আপনি দৌড়ান ক্যান। উচ্ছেদ তো চলে গুলিস্তানে। তাছাড়া আপনি তো হকারই না। আপনার তো বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ আছে।
হকার উচ্ছেদ হচ্ছে—এমন গুজব কানে এলে মেলায় ব্যাপক দৌড়াদৌড়ি, হট্টগোল সহ্য করা লাগত।