জনসংখ্যা

খবর :ষষ্ঠ আদমশুমারি

 

/  ব্রত রায়

 

সমাজ টিচার প্রশ্ন করেন সেদিন ক্লাসে এসে,

‘বল তো জনসংখ্যা এত

বাড়ছে কেন দেশে?

 

একটি নারী দেন পনের সেকেন্ড প্রতি রোজ

একটি শিশুর জন্ম—তোরা কেউ কি রাখিস খোঁজ?’

 

আবুল শুনে উঠে দাঁড়ায় সোত্সাহে সে বলে,

‘এই ঘটনা আর কি দেশে

ঘটতে দেওয়া চলে?

 

চলুন সবাই এক্ষুনি যাই সেই নারীকে রুখি

কমলে জনসংখ্যা হবে দেশটা আমার সুখী!’