/ সোহেল রানা
ব্যাগ হাতে বাজারেতে খুব ভোরে আমি
ভাবখানি আমি যেন কত ভালো স্বামী
মানিব্যাগ ভরা টাকা বড় খুশি লাগে—
কিনব কী বউ সেটা জানিয়েছে আগে।
মাছ আর মাংসের কেনাকাটা শেষে
সবজির বাজারেতে দাঁড়িয়েছি এসে
পেঁয়াজ তো মহাদামি মোটামুটি জানি—
দোকানির কাছে তাও নিই ভাবখানি।
ভাব দেখে দোকানির যায় আসে কোনো?
সোনা মধু বললেও ভরবে না মনও
এক কেজি আধা কেজি নয় এক পোয়া—
দাম শুনে দুই কানে বের হয় ধোঁয়া।
কেনাকেটা করি তবুও ব্যাগ খালি বেশ—
হাতেরটা খালি তবে মানিব্যাগ শেষ!