বাণিজ্য মেলায়...

এ বছরও শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার এই বাণিজ্য মেলা নিয়ে জনগণের অবস্থার কথা জানাচ্ছেন ভুয়া জ্যোতিষী বাবা সুদিপ্ত কুমার নাগ

তুমি তো অনেকদিন বাপের বাড়ি যাও না। এই এক মাসের জন্য বাপের থেকে ঘুরে আসো।

আচ্ছা জানু। এই মাসে বাণিজ্য মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করে সামনের মাসে যাবনে।

v খরচের হাত থেকে বাঁচতে বউকে বাপের বাড়িতে পাঠানোর চেষ্টা চলতে পারে।

এবারের ঈদে তোমাকে আমি অনেকগুলো থ্রিপিস গিফট করব।

কিন্তু আমি যে এবার ঈদে শাড়ি পরব বলে ঠিক করে রেখেছি!

v মেলায় তিনটা থ্রিপিস মাত্র ৬৯৯ টাকায় পেয়ে সেটা অনেকে গার্লফ্রেন্ডের জন্য কিনে রাখতে পারে।

ফাইনাল ইয়ারে উঠছি, সামনে বিভিন্ন চাকরির ভাইভা দিতে হবে। এখন থেকেই কোট-প্যান্ট পরা প্র্যাকটিস করতেছি।

সব বুঝি, নতুন জুনিয়র মেয়েদের আকর্ষণের জন্য বাণিজ্য মেলায় সস্তায় কোট-প্যান্ট পেয়ে সেটা পরে ভাব মারতেছস!

v হঠাত্ আপনার কোনো বন্ধুকে কোট-প্যান্ট পরেই চলাফেরা করতে দেখবেন।