সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তোফাজ্জল হোসেন নামের ৭ বছরের এক দ্বিতীয় শ্রেণির মাদ্রাসার পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ৩ দিন আগে অপহরণ করা হয়েছিল। শনিবার তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় দুইজনে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বাশতলা গ্রামে। তোফাজ্জল ওই ইউনিয়নের বাশতলা গ্রামের জুবেল মিয়ার ছেলে। শনিবার সকালে বাশতলা গ্রামে বাড়ির সামনের রাস্তা থেকে শিশু তোফাজ্জলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দুপুরে বাশতলা গ্রামে শিশুটিকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় একটি অপহরণকারী চক্র। পরে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে শিশুটির পিতা জুবেল মিয়া ও তার স্বজনদের নিকট মুক্তিপণের টাকা দাবি করে। এ ঘটনায় পরের দিন ০৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শিশুটির দাদা জয়নাল আবেদীন তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ২৬০।
অপহরণকারীরা মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছিল।
আরও পড়ুন: কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস বর্জন!
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনাটি একটি দুঃখজনক। এ ঘটনায় সন্দেহভাজন অবস্থায় দুইজনে আটক করা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিশুটিকে হত্যা করে হয়েছে বলে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।'
ইত্তেফাক/নূহু