হাঁটুর ইনজুরির কারণে শল্যবিদের ছুরির নিচে যেতে হচ্ছে লুইস সুয়ারেজকে। ফলে, ছয় সপ্তাহের মতো সময় মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে। উরুগুয়ের এই ফরোয়ার্ডের হাঁটু সর্বশেষ পর্যবেক্ষণ করেন ডাক্তার রোমান কুগাট। আর সেখান থেকেই আসে দুঃসংবাদ। গেল বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অবশ্য ছিলেন সুয়ারেজ। তবে, সেই ম্যাচটাতেও তিনি খেলেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। সুয়ারেজের এই ‘বিদায়ে’ আক্রমণভাগ নিয়ে নতুন করে সমস্যায় পরল স্প্যানিশ ক্লাবটি।