বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ
নোয়াখালী প্রতিনিধি
বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে কবিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু ফুটবলে কবিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে বেগমগঞ্জ উপজেলার কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। অপরদিকে বঙ্গমাতা ফুটবলে সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে সোনাইমুড়ী উপজেলার মকিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুর রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদু ওয়াদুদ পিন্টু, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ূন কবির প্রমুখ।