নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে শুক্রবার বিকালে পৃথকভাবে দুই নববধূসহ তিন জনের লাশ উদ্ধার করে শনিবার সকালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এর মধ্যে উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. সরোয়ারের স্ত্রী রুকসানা বেগম (১৮), উপজেলার সাতগাছা গ্রামের মো. রাজুর স্ত্রী সুমি (১৮) এবং বেকড়া গ্রামের মো. লুত্ফরের ছেলে ইমরান (১৪) রয়েছে। নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা মণ্ডল জানান, খবর পেয়ে পৃথক পৃথকভাবে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।