মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় শুক্রবার রাতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের নিজ বাড়ির সামনে আরশেদ আলীর ছেলে ইউপি সদস্য স্বপন খুন হন। এ ব্যাপারে শুক্রবার তার মা বাদী হয়ে একই গ্রামের আব্দুল হামিদ, তার স্ত্রী পারুল খাতুন ও তার দুই ছেলেসহ চার জনকে আসামি করে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামিদের স্ত্রী পারুলকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওয়াল জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।