শাবির সাত শিক্ষার্থী মনোনীত

 প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮

শাবি সংবাদদাতা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘প্রধামন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার ইউজিসির ওয়েবসাইটে ‘প্রধামন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর মনোনীতদের তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

মনোনীত শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মোছা. ফারজানা আক্তার, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিন আরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাফিসা তাসনীম নূশা, অর্থনীতি বিভাগের ফাহিমা সুমাইয়া লস্কর, ব্যবসায়ে প্রশাসন বিভাগের নাবিলা আহমেদ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. শামীম রেজা সাইমুন, মেডিক্যাল সাইয়েন্সেস বিভাগের প্রমা দাশ তালুকদার বিন্তী। উল্লেখ্য, দেশের ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।