পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
বুড়িমারীর পাশে ভারতীয় সীমান্তে শুক্রবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সায়েদ (২২)। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে।
৬১ বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন বলেন, খবর নিয়ে জেনেছি ঐ বাংলাদেশি যুবক বিদ্যুত্স্পৃষ্টে ভারতে মারা গেছে। লাশ মেকলিগঞ্জ থানায় রয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে শুনেছি। বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পর লাশ ফেরত দিলে নেওয়া হবে।