গাছ আছে বলেই সুন্দর সজীব প্রকৃতি আছে। এই গাছের যে প্রাণ আছে, অনুভূতি আছে তা আমাদেরই গর্ব বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন। বৃক্ষের গায়ে পেরেক মেরে অবলীলায় সাইনবোর্ড, ব্যানার টানাই। যে গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ছায়া দেয়, আসবাবপত্র-জ্বালানি জোগায়, ওষুধ দেয়, বৃষ্টি ঘটাতে সাহায্য করে, সৌন্দর্য বাড়ায়, ফল দেয়, সবজি দেয়; আরো কত কত ভাবে আমরা গাছের কাছে ঋণী। অথচ তার গায়ে পেরেক ঠুকি। তাতে যে সে আহত হয়, নীরবে কাঁদে তা কি অনুভব করি কখনো? গাছের ক্ষতি করে নিজের প্রচারণা চালাই। আসুন, গাছে পেরেক মেরে সাইনবোর্ড টানানোর মানসিকতা পরিহার করি। গাছকে সুস্থ সবল রেখে তার অকৃত্রিম দানের জন্য কৃতজ্ঞ থাকি।
কঙ্কন সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা