ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার কর্মসূচি উদ্যাপন সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে একই সময় সাভার সেনানিবাসেও যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার কর্মসূচি পালন করা হয়।
সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন পায়রা ও বেলুন উড়িয়ে ক্ষণগণনার উদ্যাপন করেন। পরে সেনানিবাসের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গেইটে ক্ষণগণনার ঘড়ি স্থাপন করা হয়। অনুষ্ঠানে সাভার সেনানিবাসের অফিসার, জেসিও, এনসিও, সৈনিকবৃন্দ এবং সেনানিবাসে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।