আগামী ২৪ জানুয়ারি শুক্রবার চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘ফিউচার প্রিনিউর সামিট-২০২০’। সম্মেলনের স্লোগান ‘আজকের উদ্যোক্তারাই ভবিষ্যত্ বাংলাদেশ গড়ার কারিগর’। সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। —প্রেস বিজ্ঞপ্তি