গ্রিস উপকূলে নৌকা ডুবে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশী নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইওনিয়ান সাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ১২ জনের মৃতদেহ এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, হতাহতরা ইতালি যাচ্ছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। —আল জাজিরা