শেরপুরে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বগুড়ার শেরপুরে গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর উপজেলা, শহর শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার খন্দকারপাড়া কার্যালয়, দশমাইল, মহিপুর বাজার এবং ধুনটমোড় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় খন্দকারপাড়া নিজ কার্যালয়ে শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বগুড়া-৬ (সদর) ও জেলা  বিএনপি আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। 

এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। অনতি বিলম্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। 

আরও পড়ুন: বিএনপি প্রার্থী মোকাবেলায় ২ মেয়র প্রার্থীই যথেষ্ট : ওবায়দুল কাদের

শেরপুর শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু। আরও উপস্থিত ছিলেন- উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য পিয়ার হোসেন পিয়ার, আফতাফ হোসেন তালুকদার, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল হাই সিদ্দিকি হেলাল, জি এম মোস্তফা কামাল, শেরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, ছাত্র নেতা মামুনুর রশিদ আপেল, আসিফ, আরিফুল ইসলাম আরিফ, আসফি, যুবদল নেতা ইব্রাহিম, তুহিন, সাকোয়াত, রাশেদুল ইসলাম, রুপম, আব্দুল হামিদ, মিলন, শাহাদত, জাহাঙ্গীরসহ সকল ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ। 

ইত্তেফাক/এসি