এ খন শীতকাল চলছে। মানুষের ঠোট, মুখ, শরীর শুষ্কহতে শুরু করেছে। বায়ু মন্ডলের আদ্রতা হ্রাস পাবার কারণে শীতকালে শরীরে শুষ্কতা দেখা দেয়। অনেকের প্রাথমিক পরিচর্যা না করার কারণে শীতে ঠোট ফেটে যায় এমনকি ঠোট ফেটে রক্ত রের হয়। এছাড়া পায়ের তলা ফেটে যায়। সমস্ত শরীরে শুষ্ক, শুষ্কভাব দেখা দেয়। এধরণের সমস্যাকে ড্রাই স্কিন বলা হয়। আমরা সাধারণত: শীতে ড্রাই স্কিনে পিওর পেট্রোলিয়াম জেলী, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করতে বলি। তবে বাজারে অনেক কোম্পানীর পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়। তন্মধ্যে দুটি কোম্পানীর ভ্যাসলিন ও পেট্রোলিয়াম জেলী বহুল ব্যবহূত হয়। শুধু তাই নয়, শরীরে লাগানোর জন্য ভ্যাসলিন লোশনসহ নানা ধরণের ময়েশ্চরাইজার লোশন পাওয়া যায়। তবে এধরণের ময়েশ্চরাইজার ব্যবহারের আগে কোন প্রতিষ্ঠিত ভালো কোম্পানীর প্রডাক্ট ব্যবহার করবেন। এছাড়া যাদের ঠোট ফেটে যায় তারা ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেলির পাশাপাশি লিপজেল ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে স্বাভাবিক ড্রাই স্কিনের পাশাপাশি পায়ের তলা ফেটে যায়। এটা অনেক সময় বিভিন্ন ধরণের স্কিন ডিজিজের কারণে হয়। এক্ষেত্রে কোন চিকিত্সকের পরামর্শ নিতে পারেন। এছাড়া শীতে ত্বকের আদ্রতা ঠিক রাখতে কোন ভাল কোম্পানীর ময়েশ্চারাইজার লোশন, ক্রিম, ব্যবহার করতে পারেন। শিশুদেরও ত্বকের শুষ্কতা রোধে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
nডা: মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ী-১৭ রোড-৬, ধানমন্ডি, ঢাকা