পাঁচারকালে হিলি চেকপোস্টে ইলিশ মাছ জব্দ

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ইলিশ মাছ ও শাড়ী কাপড় ভারতে পাঁচারকালে জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোববার সকালে চেকপোস্টে দ্বায়িত্বরত অবস্থায় এসব জব্দ করে। 

বিজিবি’র হিলি সিপি ক্যাম্পের সুবেদার মো. ইলিয়াছ মিয়া জানান, গত কয়েকদিন আগে ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে একটি ভারতীয় ট্রাক বন্দরের পানামা হিলি পোর্টে প্রবেশ করে। গত শনিবার পাথর খালাস করে রোববার সকাল ৯টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় দ্বায়িত্বরত বিজিবি’র নায়েক রাকিব হোসেনের সন্দেহ হলে ট্রাকটি চেকপোস্টের গেটে থামায়। 

আরও পড়ুন: মুসলমান হওয়ার কারণ বললেন কানাডার মডেল

তিনি আরও জানান, এসময় ভারতীয় ট্রাকের কেবিনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইলিশ মাছ জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ২৪ কেজি। সাথে দেশীয় ৯পিস শাড়ীও জব্দ করা হয়। পরে ইলিশ মাছ ও শাড়ীগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে। এ আগেও ভারতীয় ট্রাকে করে ইলিশ মাছ সহ বিভিন্ন মালামাল ভারতে পাচারের একাধিক ঘটনা ঘটেছে।


ইত্তেফাক/আরআই