রবীন্দ্র কাছারিবাড়িতে নজরুল সম্মেলন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন স্মরণে রবিবার দুপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ঢাকা নজরুল একাডেমির আয়োজনে ও শাহজাদপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতের রবীন মুখোপাধ্যায়, চন্দ্রনাথ ব্যানার্জী, জয়া ভাদুরী, সুমিতা চট্টোপাধ্যায় প্রমুখ সংগীত পরিবেশন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এ এম আব্দুল আজিজ, নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন।