খুলনায় জঙ্গি সংগঠনের দুই সদস্য আটক

খুলনা অফিস

খুলনায় রবিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। এরা হলো ফসিয়ার রহমান ও জাহাঙ্গীর আলম মোড়ল।

র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ সংগঠনের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, মোবাইল ফোনের দুটি সীমকার্ড ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৬ সূত্র জানিয়েছে।