কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এনামুল হক (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে চাঁদখানা ইউনিয়নের কাঠগাড়ী পন্ডিতপাড়া গ্রামের মৃত উজির মামুদের ছেলে। শনিবার সকালে বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রামে সংঘটিত ঘটনায় দুই নারীসহ আরো ছয় জন আহত হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় একজন মারা গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।