আগৈলঝাড়ায় ধর্ষণের ঘটনায় মামলা

অভিযুক্ত গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় এক বিধবাকে (৫৫) ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ধর্ষিতা ঐ নারী থানায় মামলাটি করেন। মামলার পর ঐদিন রাতেই এনামুল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঐ বিধবাকে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের এনামুল ধর্ষণ করে। সে স্থানীয় সেলিম মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নকিব আকরাম জানান, ধর্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।