পাকুন্দিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নূরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, নিহত গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।