টেকনাফে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনার জেরধরে ছুরিকাঘাতে জসিম উদ্দিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে ঐ স্কুলছাত্রের মৃত্যু ঘটে।

সে উপজেলার হোয়াইক্যং মনিরঘোনার ছৈয়দ মিয়ার ছেলে এবং আলহাজ আলী আছিয়া স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। নিহতের মৃতদেহ মর্গে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, শনিবার বিকালে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খেলাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জসিম মারা যায়। অভিযুক্ত খাইরুল বশরকে আটকের তত্পরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।