ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. ওমর ফারুখ জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাজন সাহা (সিজিপিএ ৩.৯১), সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ (সিজিপিএ ৩.৮৯), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহনুমা রহমান রিন্তী (সিজিপিএ ৩.৮১) ও কলা অনুষদের চারুকলা বিভাগের তাসনোভা শারমিন (সিজিপিএ ৩.৯৪)। স্নাতক পর্যায়ে স্ব স্ব অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এই চার শিক্ষার্থী।