ভোলায় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

ভোলা দক্ষিণ প্রতিনিধি

ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শনিবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এরা হলো—রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে কামাল হোসেন। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বঙ্গের চর এলাকায় জলদস্যু দুটি বাহিনীর মধ্যে গোলাগোলির খবর পেয়ে অভিযান চালাই। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য জলদস্যুরা পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ  দুই জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি  রামদা জব্দ করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।