বরিশাল অফিস
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে রবিবার পরিবেশবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ’ স্লোগানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এ এম রফিক আহাম্মদ। আরো বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন প্রমুখ।