বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় শনিবার রাতে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো— আবুবক্কর, সাহাবুল, ইমন আলী ও বাবু। বাঘা থানা পুলিশের এএসআই মাসুদ ইকবাল ও এসআই লুত্ফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় ৩০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ ঐ চার জনকে গ্রেফতার করে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতার চার জনের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।