স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের পীরগঞ্জে শনিবার বিকালে ১ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর বিশেষ আভিযানিক দল। গ্রেফতারকৃত হচ্ছে মো. আলমগীর হোসেন ওরফে বারী মন্ডল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার মেডিক্যাল মোড় এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।