১০০ সুবিধাবঞ্চিতকে কারিগরি প্রশিক্ষণ দেবে ইউসেফ

আর্থিক সহায়তা দেবে এসআইবিএল

স্বল্পশিক্ষিত ও অসচ্ছল ১০০ যুবাকে কারিগরি প্রশিক্ষণ দেবে ইউসেপ বাংলাদেশ। একইসঙ্গে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। এজন্য ঐ প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহায়তা করবে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ‘ইউসেপ-এসআইবিএল স্কিলস্ ট্রেইনিং প্রজেক্ট’ গতকাল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।—প্রেস বিজ্ঞপ্তি