টাকার কুমির

অদ্বৈত মারুত

 

শত কোটির উপরে নাকি

আছে তাহার টাকা

সেই টাকারই উত্সগুলো

রাখছে দিয়ে ঢাকা।

 

মূর্খ ছিল, কিন্তু তাহার

বুদ্ধি ছিল পাকা

জানত ভালোই ভাত ছিটালে

করবে কাকে কা-কা!

 

দুর্নীতিবাজ যারা, তাদের

আশীর্বাদের জোরে

পার পেয়েছে শত-হাজার

আকাম-কুকাম করে।

 

ওরাই ঘোরে বুক চিতিয়ে

ঘোরায় লাটিম ওরা

দানব হয়ে গিলছে সবই

করছে জাতি খোঁড়া!