পরিবেশদূষণ রোধে সম্মিলিত প্রচেষ্টা দরকার

ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিবেশদূষণ রোধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানুষ, গাছপালা, আলো, বাতাস, বায়ু, পানি সবকিছু পরিবেশের অংশ এবং একটি অন্যটির প্রত্যক্ষ সুফল ভোগকারী। পরিবেশ বিপর্যস্ত হলে মানুষই ক্ষতিগ্রস্ত হয় বেশি, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড হয় ব্যাহত। পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে। জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, জনসংখ্যা বৃদ্ধির হার উলে­খযোগ্য হ্রাস এবং ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা, পরিবেশদূষণের সম্ভাবনা রয়েছে এরূপ প্রতিটি শিল্প-কারখানার ব্যাপারে ব্যবস্থা নিশ্চিত করা, ব্যাপক বনায়ন কর্মসূচি, শব্দদূষণ রোধ এবং জনসচেতনতা সৃষ্টি, শিল্পবর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ এবং এর বিকল্প জ্বালানি উদ্ভাবন, যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমন বন্ধ এবং উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহার নিষিদ্ধ, পরিবেশ সংরক্ষণে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে রাজনৈতিক অঙ্গীকার সুনিশ্চিত করাসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ। পরিবেশকে দূষণমুক্ত রাখতে হলে আমাদেরও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মো. জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা