পটিয়া বাইপাস সড়কে ফুটওভারব্রিজ চাই

পটিয়া সদরের ইন্দ্রপোল থেকে গিরি চৌধুরী বাজার পর্যন্ত বাইপাস সড়কটি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে মরণফাঁদ হিসেবে কাজ করছে। এই সড়কটির সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংযোগ ঘটেছে। মুরালীঘাট এবং চন্দনাইশ থেকে পটিয়ার দিকে আসা সিএনজি ট্যাক্সির সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার যাতায়াতকারী বিভিন্ন বাসের প্রায়শই সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষ অনেকাংশে এড়ানো যাবে যদি বাইপাস এবং আন্তঃসড়কগুলোর সংযোগস্থলে ফুটওভারব্রিজ নির্মাণ করে দেওয়া হয়। বাইপাস সড়কের ওপর বিভিন্ন পয়েন্টে গতিরোধকের সংখ্যাও বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি অন্তত তিনটি ফুটওভার ব্রিজ নির্মাণ করলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

রূপম চক্রবর্ত্তী

পূর্বনলুয়া, সাতকানিয়া

চট্টগ্রাম

 

০