শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটিতে যুগান্তরের মোজাম্মেল হক চঞ্চল সভাপতি ও সমকালের আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাজধানীর একটি পার্টি সেন্টারে দ্বিবার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য এই নেতৃত্ব নির্বাচন করা হয়। ২০২০-২১ সালের জন্য ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ, রেজাউল হক রেজা, রোজিনা ইসলাম, আনিছুর রহমান ও মনির হোসেন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আজম ও মহসিন ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন তুষার ও সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সাব্বির আহমেদ। অর্থ সম্পাদক সাহাদাত হোসেন শাহীন, দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ রূপক, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ গাফফার মাহমুদ তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন তপু, ক্রীড়া সম্পাদক রাজীবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদ হাসান শাকুরি এবং নারী সম্পাদক ফারহানা যুথী নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন—রফিকুল ইসলাম আজাদ, রাজু আলীম, কেএম আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন সবুজ, বোরহানউদ্দিন, কাঞ্চন কুমার দে, শাহেদ খান ও আলী মুবিন।—প্রেস বিজ্ঞপ্তি