চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

ব্লাড ক্যানসারে আক্রান্ত দিলরুবা খানম কেয়ার জীবন বাঁচানোর জন্য দেশের দয়ালু ও ধনবান ব্যক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন তার স্বামী। দিলরুবা খানম কেয়ার ১০ বছরের এক ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। সেই সন্তানের জন্য কেয়া বেঁচে থাকতে চান। তিনি দীর্ঘদিন ভারতে চিকিত্সা শেষে টাকার অভাবে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। অর্থাভাবে তার চিকিত্সা প্রায় বন্ধ, তাই দিলরুবার স্বামী সান্টু স্ত্রীর চিকিত্সার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :দিলরুবা খানম, সঞ্চয়ী হিসাব নম্বর-১১১০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., সাঁথিয়া শাখা, পাবনা। মোবাইল : ০১৭১১২৩০৭০৫।